জোকস

 সেলিম সাহেব অফিস থেকে বাসায় ফিরে দেখলেন তার স্ত্রী হাপুস নয়নে কাঁদছেন। তিনি জানতে চাইলেন :কী বিষয় হঠাত্ কী হলো আবার? শরীর খারাপ করেনি তো! স্ত্রী :না, তোমার মা আমাকে অপমান করেছেন। সেলিম সাহেব : কী যা তা বলছো! মা তো থাকেন সেই কয়েক শ মাইল দূরে। তা তিনি তোমাকে কীভাবে অপমান করলেন? স্ত্রী :উনি আজ তোমাকে ব্যক্তিগত একটা চিঠি দিয়েছেন যেটা সকালের ডাকে এসেছে। সেলিম সাহেব : তা মা কি ছেলেক ব্যক্তিগত চিঠি লিখতে পারেন না? এতে অপমানের কী হলো? স্ত্রী :চিঠির একেবারে নিচে উনি লিখেছেন, ‘চিঠিটা যখন খুলে পড়েই ফেলেছ তাহলে অন্তত আবার খামে ভরে সেটা আমার ছেলেকে পৌঁছে দিও।’  লোক :শুনুন আমাকে ভালো এক পেগ মদ দিন। আজ আমি সব ভুলে যাবার জন্য বারে এসেছি। বারের মালিক :সেক্ষেত্রে আগে বিলটা পরিশোধ করে দিন। তারপর সব ভুলে যাবার মতো পানীয় দিচ্ছি!  স্ত্রী :বয়সকালে আমিও অনেক সুন্দরী ছিলাম। আমারও রূপ ছিল। স্বামী :হুমম! আর আজ ওসবই রূপকথার গল্প!  ঘটক :মেয়েটা খুবই মিষ্টি। আপনার ছেলে ভালোই থাকবে! ছেলের বাবা :না না, কী বলছেন মিষ্টি হলে তো সর্বনাশ। আমার ছেলের আবার এমনিতেই ডায়বেটিসের ধাত আছে।