সোহাগপুরের শাড়ী

বেলকুচি(সিরাজগঞ্জ) :“কন্যা তুমি রাগ কোরোনা মন কোরোনা ভারী তোমার জন্য কিনে আনবো সোহাগপুরের শাড়ী” যুগযুগ ধরে সোহাগপুরের শাড়ীর সুনাম উপমহাদেশসহ সর্বত্র। অভিমানী বৌ,অভিমানী প্রিয়জনের মান ভাঙ্গাতে সোহাগপুরের শাড়ী ও লুঙ্গী উপহার দেওয়ার কাব্যিক কথাও প্রচলিত আছে। বিভিন্ন দিবস যেমন বৈশাখ, ঈদ,পুজা,বিয়ে ও অন্যান্য পার্বণে সোহাগপুরের শাড়ীর জুড়ি মেলা ভার। বাংলাদেশের অন্যতম বৃহত্তর তাঁত শিল্পে সমৃদ্ধে ভরা সোহাগপুর/বেলকুচির তাঁত পল্লির তাঁতীদের এ বছর বৈশাখের শেষ মুহুর্তে ব্যাপক চাহিদা ও অর্ডারের শাড়ী তৈরিতে আর ব্যাস্ততা দেখা যাচ্ছেনা। কারণ একটাই হরতাল -ইত্তেফাক