পীরগঞ্জে ধর্ষণের
পর শিশু হত্যা
পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৩, ২০:৪৯
রংপুরের পীরগঞ্জে এক শিশুকে ধর্ষণের পর হত্যা করেছে এক পাষণ্ড। হত্যার পর লাশ ঘরের মেঝেতে পুঁতে রেখে গা-ঢাকা দেয় সে। গভীর রাতে পুলিশ ঘাতক হিরুর ঘর থেকে ওই শিশুর লাশ উদ্ধারপূর্বক ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
জানা গেছে. উপজেলার কুতুবপুর গ্রামের জহুরুল-চামেলী দম্পতি তাদের একমাত্র কন্যা শিশুটি দাদীর কাছে রেখে জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। বৃহস্পতিবার দুপুর থেকে জুলি নিখোঁজ হওয়ার পাশাপাশি প্রতিবেশী হিরু বাড়িতে না থাকায় অনেকের সন্দেহ হয়। খোঁজ করা হয় হিরুর। তাকে না পেয়ে তার ঘর তল্লাশি করতে গিয়ে লাশ পুঁতে রাখার রহস্য আবিষ্কার হয়। রাতে পুলিশ লাশ উদ্ধার করে। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় মামলা হয়েছে।