জীবননগরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৩, ২০:৪৯
গত এক সপ্তাহ ধরে চুয়াডাঙ্গার জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। তাপপ্রবাহের কবলে পড়ে মানুষ ও পশু-পাখির জীবন ওষ্ঠাগত। পুড়ছে ফসলের ক্ষেত। আবহাওয়ার চরম এ বৈরীতায় হিটস্টোক ও ডায়ারিয়ার বিস্তার ঘটেছে। বিশেষ করে শিশুরা ডায়রিয়া আক্রান্ত হচ্ছে বেশি। গত বৃহস্পতিবার হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে উপজেলা শহরের আবুল কাশেম মেম্বার (৬৮) নামের একজন মারা গেছেন। এছাড়া ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ জেলা সদর হাসপাতালে উল্লেখযোগ্য সংখ্যক রোগী ভর্তি হচ্ছে। বৃহস্পতিবার রাতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ১৬ শিশু ভর্তি হয়। আক্রান্তদের বয়স এক থেকে আড়াই বছরের মধ্যে বলে চিকিত্সকরা জানিয়েছেন।