লবণ পানি তোলায়
ফসল নষ্ট
গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৩, ২০:৫১
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চাষিরা পালাক্রমে দিনরাত পাহারা দিয়েও তাঁদের ক্ষেতে উত্পাদিত রবি ফসল রক্ষা করতে পারছেন না। এলাকার প্রভাবশালী বাগদাচিংড়ি ঘেরের মালিকদের প্ররোচনায় রাতের অন্ধকারে ভাড়ানির খালের স্লুইসের দরজা খুলে দিয়ে নালাখাল এবং মাঠে লবণ পানি ওঠানো হয়েছে। এতে ওই ইউনিয়নের চারটি মৌজার তিনশত হেক্টর জমির তরমুজ, মুগ ডালসহ অন্যান্য রবি ফসল নষ্ট হয়ে গেছে। গত পূর্ণিমার জোয়ারের শুরু থেকে প্রায় সাত দিন ধরে চিংড়ি চাষিরা যাতে স্লু¬ুইসের দরজা খুলে মাঠে লবণ পানি তুলতে না পারেন সে জন্য চাষিরা পালা করে দিন-রাত এলাকার স্লুইসগুলো পাহারা দিয়ে আসছিলেন। কিন্তু সমপ্রতি গভীর রাতে চিংড়ি চাষিদের প্ররোচনায় খালটির স্লুইসের দরজা খুলে দেয়। এতে রাতের মধ্যেই চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা মৌজার খাল এবং মাঠে লবণ পানি উঠে যায়।