রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের
১০ হাজার টাকা জরিমানা
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৩, ২০:৫১
নওগাঁর রাণীনগরে অবৈধ ও নকল লিচু তৈরির অপরাধে শারমিন ফুড প্রোডাক্টস কোং লিঃ-এর মালিক হাফিজুর রহমান শেখকে (৪০) ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় লিচু খেয়ে অসুস্থ এএসআই সাইফুল ইসলামকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মনিরুল ইসলাম পাটওয়ারী উপজেলা পরিষদ সংলগ্ন শারমিন ফুড প্রোডাক্টস কোং লিঃ নামের একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।