রাজারহাটে ৪০ কেজি গাঁজাসহ আটক ১

রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা কুড়িগ্রামের রাজারহাটে একটি বাড়ী থেকে ৪০ কেজি গাঁজা একটি মাইক্রোবাস ও একটি লেগুনাসহ এক যুবককে আটক করেছে রাজারহাট থানা পুলিশ। উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউপি’র পশ্চিম দেবত্তর গ্রামে মকবুল হোসেন ও মৃত সব্বুল হোসেন এর বাড়ীতে অভিযান চালায়। গত বুধবার অভিযান চালিয়ে মৃৃত সব্বুল হকের বাড়ীর গোয়াল ঘরের মেঝে থেকে দুটি বস্তা ভর্তি গাঁজার পোটলা উদ্ধার করা হয়। অভিযান কালে পাশ্ববর্তী মকবুলের বাড়ী থেকে কাগজপত্র বিহীন একটি মাইক্রোবাস, একটি পিকআপ ভ্যানসহ মৃত সব্বুল হকের পুত্র নাজমুল হক (২৫) কে আটক করা হয়।