কমলগঞ্জে মণিপুরী
উত্সব চৈরাউবা
উদযাপিত
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৩, ২০:৫২
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মণিপুরীদের নববর্ষ উত্সব ‘চৈরাউবা কুম্মৈ’। মণিপুরী নববর্ষের এই দিনে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী ক্রীড়া ও সংস্কৃতির বর্ণময় পরিবেশনার মাধ্যমে কমলগঞ্জ উপজেলার কোনাগাঁও গ্রামে উদযাপিত হয় মণিপুরীদের এই নববর্ষ উত্সব।
বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল বর্ষবরণের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শোভাযাত্রা শেষে মণিপুরী যুবক-যুবতীদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী ‘কাং খেলা’, কড়ি খেলা, বনদেবতার পূজো, ঐতিহ্যবাহী লোকনৃত্যের পরিবেশনা ‘থাবল চোংবী’ ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।