মধুখালীতে সম্মিলিত নারীসমাজের মানববন্ধন

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা বৃহস্পতিবার মধুখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেটে জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধ, রাজাকারদের ফাঁসির দাবীতে সম্মিলিত নারী সমাজ এক মানববন্ধন কর্মসূচি পালন করে। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মানিক মজুমদার, মহিলা পরিষদের সভানেত্রী সাহিদা আকরাম, সাধারণ সম্পাদিকা জেসমিন আক্তার এমি, মঞ্জুয়ারারা ছালাম, পূজা উদযাপন পরিষদের সমরেন্দ্র নাথ বসু, সুখেন মজুমদার, ঘাতক দালাল নিমূল কমিটির মির্জা আক্তারুজ্জামান খোকন, আকরাম খান, সূশিল সমাজের আব্দুল মালেক সিকদার, রাধা রাণি ভৌমিক প্রমুখ। সমাবেশে হেফাজতে ইসলামের নারী নিতি বাতিলের দাবির কঠোর সমালোচনা করা হয়।