সাদুল্লাপুরে খুনিদের
গ্রেফতার দাবিতে
মানববন্ধন
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৩, ২০:৫২
গাইবান্ধার সাদুল্লাপুরের খোদাবক্স গ্রামের আল-আমিনের খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে গত বৃহস্পতিবার উপজেলার ঘেঘার বাজারে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। ভাতগ্রাম ও ফরিদপুর ইউনিয়নবাসীর আয়োজনে নিহতের এ কর্মসূচিতে এলাকাবাসী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন কর্মসূচি পালন শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল ঘেঘার বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার মোড়ে এসে শেষ হয়। পড়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলার ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান এইচ এম মিলন আহম্মেদ, ফরিদপুর ইউপি চেয়ারম্যান নুর আজম নিরব, ইউপি সদস্য এমদাদুল হক, আইয়ুব আলী, নুরুন্নবী আকন্দ মজনু, ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আল হেলাল আকন্দ, ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম প্রধান, নিহত আল-আমিনের ভাই হোসাইন আলী রাঞ্জু, মেয়ে প্রান্ত প্রমুখ।