মাগুরায় পৌর
উপ-নির্বাচন জমে উঠেছে
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৩, ২০:৫৪
মাগুরা প্রতিনিধি
মাগুরা জেলার একমাত্র পৌরসভার মেয়র পদের উপ-নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ার সাথে সাথে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। ৬ মে ভোট গ্রহণ। মেয়র পদে সদ্যপ্রয়াত মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলতাফ হোসেনের পুত্র খুরশিদ হায়দার টুটুল, সাবেক ভারপ্রাপ্ত মেয়র তপন কুমার রায়, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এ্যাড. হাসান সিরাজ সুজা, বিএনপি থেকে আইয়ুব হোসেন, ইকবাল আক্তার খান কাফুর, মনোয়ার হোসেন খান, ফারুকুজ্জামান ফারুকের নাম শোনা যাচ্ছে। উল্লেখ্য ১২ ফেব্রুয়ারি পৌর মেয়র আলতাফ হোসেন মারা যায়।