গঙ্গাচড়ায় স্বেচ্ছাশ্রমে
বাঁধ নির্মাণ
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৩, ২০:৫৪
গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
তিস্তার অব্যাহত ভাঙ্গনে ঘর-বাড়ি বিধ্বস্ত, বিলীন হয়েছে আবাদী জমি, ফসলের মাঠ, নিঃস্ব হয়েছে তিস্তা পাড়ের লোকজন। সরকারিভাবে ভাঙ্গন ঠেকাতে কোন উদ্যোগ না নেয়ায় তিস্তা নদীর ভাঙ্গনরোধে স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হচ্ছে বাঁধ। রংপুরের গঙ্গাচড়া উপজেলার হাজীপাড়া এলাকায় ছাত্র, শিক্ষক, শ্রমজীবী, কৃষিজীবী, জেলে, কামার, কুমার, কিশোর, বৃদ্ধ সবাই মিলে নির্মাণ করছে প্রায় ২ হাজার ফুট দৈর্ঘ্যের একটি বাঁধ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাঁদা তুলে এলাকাবাসীর সহযোগিতায় এই বাঁধ নির্মাণ করা হচ্ছে ।
৯০ বছরের বৃদ্ধ আবেদ আলী এসেছে গেঞ্জি গায়ে কাজ করতে। স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ কমিটির উদ্যোক্তা রোকনুজ্জামান বলেন, এলাকাবাসী ও অন্যান্য লোকজনের আর্থিক সহযোগিতায় বাঁধটি নির্মাণ করা হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরাও আর্থিক সহযোগিতা করছেন।