এ সরকারের কাছে ইসলাম নিরাপদ নয়

এ সরকারের কাছে ইসলাম ও কুরআন নিরাপদ নয়। শেখ হাসিনা যদি প্রেসিডেন্ট ও প্রধান নির্বাচন কমিশনারও হন তার পরেও আগামী নির্বাচনে আ.লীগ ৩০টি আসন পাবে না। রাজাকার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে আ.লীগের শেষ রক্ষা হবে না। গতকাল শুক্রবার উপজেলার বহেড়াতৈল বাজার মাঠে স্থানীয় কৃষক-শ্রমিক-জনতা লীগ আয়োজিত এক জনসভায় কাদের সিদ্দিকী প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। বহেড়াতৈল ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আফাজ উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক, কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরীন কাদের সিদ্দিকী প্রমুখ।