বিক্ষুব্ধ বৈশাখ
প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৩, ১৯:১৪
(ভারতের বীরকন্যা দামিনীকে)
তরুণ সাহসী নদী তীব্র দহন
ছুটে চলে অজানার পথে
সাগরের শেষ প্রান্তে রক্তিম সূর্য ছোঁয়ায়
একাকার হলো বালুচর
আকাশের বর্ণালি আঁচল ঢেকেছে প্রকৃতির বৃক্ষরাজি
একগুচ্ছ রজনীগন্ধা হাতে অষ্টপ্রহর
দাঁড়িয়ে আছে সৈনিকের মতো
একাকী প্রহর হেঁটে হেঁটে ক্লান্ত ভীষণ
দূর গাঁয়ে চলে গেছে পায়ে চলা পথ
রাজপথ গুনছে নিয়তি
একদা কালবোশেখির বিক্ষুব্ধ রোষানলে
ধর্ষিতা হয় পৃথিবী!
ব্যাঘ্র গর্জনের আর্তনাদ ধ্বনিত হয়
পৃথিবীর দেয়ালে দেয়ালে
কাঁপে ভূমিতল!
বনভূমি ভেসে যায় প্লাবনের রাহুগ্রাসে
বানভাসি হয় জনপদ অতঃপর
বিধ্বস্ত এই স্বর্গপুরী আবার নিটোল হয়
আরেকটি বৈশাখের জন্য।