জোকস

 :জানিস পল্টু কাল লম্বা হয়ে যাবে! :কি যা তা বলিস! একদিনের মধ্যে আবার লম্বা হয় কীভাবে? :না মানে পল্টুদের বাসায় যখন ওকে ডাকতে গিয়েছিলাম তখন শুনলাম ওর বাবা চিত্কার করে করে বলছেন, ‘আজ পল্টুকে আমি পিটিয়ে লম্বা করে ছাড়বো!’  :ওয়েটার, কী যা তা রান্না খেতে দিয়েছ! আগে ডাকো তোমাদের ম্যানেজারকে। :ম্যানেজারকে ডেকে কী লাভ। উনিও এসব খাবার খেতে পারেন না বলে রোজ দুপুরে পাশের হোটেলে যেয়ে খেয়ে আসেন। তাই মনে হয় না আপনার এই খাবার উনি খেয়ে দেখতে রাজী হবেন!  :আমার মনে হয় না তুমি এই জীবনে কখনো ভালো গায়ক হতে পারবে। :কিন্তু আমার পরিবারের সবাই যে আমাকে বলে যে গান আমার রক্তে। :তাহলে কষ্ট করে একটু রক্তটা পরীক্ষা করিয়ে দেখবে!  মাঝ রাতে এক লোক ফোন করলেন করিম সাহেবের মোবাইলে। জানতে চাইলেন- :এটা কি সালেক সাহেবের ফোন? :না। :তাহলে এটা কার ফোন জানতে পারি? মাঝরাতের এই ফোনে করিম সাহেবের মেজাজ এতোটাই বিগড়ে গেল যে তিনি আর একটা কথাও না বাড়িয়ে লাইন কেটে দিলেন। কিন্তু এর প্রায় দেড় ঘন্টা পর ভোর সাড়ে চারটার দিকে তিনি ঐ নাম্বারে কল ব্যাক করে বললেন, ‘এটা আসলে মোর্ত্তজা করিমের নাম্বার। আপনি যেভাবে আমাকে ঘুম থেকে তুলে জানতে চেয়েছিলেন তেমনি আমিও আপনাকে ঘুম থেকে তুলেই উত্তরটা জানালাম।’