ধন্য ধন্য বলি তারে

আবু জাফর রায়হানের প্রযোজনায় পহেলা বৈশাখের বিশেষ বাউল সংগীতানুুষ্ঠান ‘ধন্য ধন্য বলি তারে’। এ অনুষ্ঠানটিতে আবহমান বাংলায় চিরায়ত ভাবে মিশে আছে বাংলার নতুন বছরকে বরণ করে নেওয়ার অভিজ্ঞতা। অনুষ্ঠানটি আউটডোরে রাতের বেলায় ধারণ করা হয়, ঠিক তেমনি একটি পরিবেশে। ‘ধন্য ধন্য বলি তারে’ অনুষ্ঠানে মোট ৩ জন বাউল আলাদাভাবে উপস্থিত দর্শকদের সামনে সংগীত পরিবেশন করবেন। একজন বাউলের ৪ থেকে ৫টি করে বাউল গান পরিবেশিত হবেন। অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য হলো আমাদের দর্শকদের বাউল গানের মূল ভিত্তি সম্পর্কে জানানো এবং দেশজ সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করা। বাউল শিল্পীরা হলেন—সাগর বাউল, সুজাতা পারভীন বাউল, হামিদা পারভিন বাউল। প্রচার হবে আজ সকাল ৯টা ৫ মিনিটে এসএ টেলিভিশনে।