নববর্ষের আগমনী
প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৩, ২২:০৩
বসন্ত বলতে কেবলি দখিন হাওয়া
আর বসন্তঘোষের নির্ঘোষ বা
ঋতুরাজই নয়, আমার বাংলা সালের
নবম দশম মাস হিসেবে যদি যায় ধরা
ফাল্গুন চৈত্রের সম্মোহনে যখন সমগ্র
দেহ মন হয়ে যায় বিরস বিহ্বল
কিন্তু তখন আবার এক ভূতুরে মড়ক
লেগে আখাউড়া সড়ক চলতে চলতে হয়ে গেল দুইভাগ
অথচ এপার ওপারে একই মানুষ একই ভাষা
তার পরেও ভিন্ন দু’টি দেশ বলে কথা হলেও
সুখ-দুঃখেও যে এক—একান্তরে একই জাতি
তার চাক্ষুষ প্রমাণ আসলে দুটোই সমান সত্য।