মৃত্যুবার্ষিকী

সৈয়দ মোহাম্মদ সাজ্জাদ বিআইডব্লিউটিসির সাবেক কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ সাজ্জাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলার পূর্বপাড়া ইউনিয়নের আগলা গ্রামের হযরত সৈয়দ মোকাররম আলী (র.) মাজার প্রাঙ্গণে আজ কোরআন খানি ও দোয়ার আয়োজন করা হয়েছে। শফিকুল ইসলাম বাতেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শ্যামগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম শফিকুল ইসলাম বাতেনের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে শ্যামগ্রাম নিজ বাড়িতে আজ কোরআনখানি, মিলাদ মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে। এসএম হেদায়েত বাংলাদেশ গীতিকবি সংসদের প্রাক্তন সহ-সভাপতি এসএম হেদায়েতের ৯ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে নরসিংদী স্টেশন রোড দেওয়ান বাড়ী নাঙ্গল কোট হেসাখালে পারিবারিকভাবে আজ কোরআন খানি, বাদ আছর মিলাদ মাহফিল-এর আয়োজন করা হয়েছে।