শ্যাভেজকে নিয়ে লেখা গান শুনে কাঁদলেন ক্যাস্ত্রো
প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৩, ২২:১৪
ভেনেজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজকে নিয়ে লেখা একটি গান শুনে প্রায় কেঁদে ফেলেছেন কিউবার বিপ্লবী নেতা সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রো। কান্না আড়াল করতে এ সময় তিনি নিচের দিকে তাকিয়ে ছিলেন। বৃহস্পতিবার কিউবার রাষ্ট্রীয় টেলিভিশনের এক খবরে এ বিষয়টি জানানো হয়েছে। — খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
একটু অন্যরকমের এ প্রতিবেদনটি খবরে নয় মিনিট ধরে দেখানো হয়। এটি শ্যাভেজের মৃত্যুতে ৮৬ বছর বয়সী ক্যাস্ত্রোর প্রতিক্রিয়ার প্রথম প্রকাশ্য প্রতিবেদন। ক্যাস্ত্রোকে নিজের রাজনৈতিক জনক ও গুরু বলে বিবেচনা করতেন শ্যাভেজ। গুরুর প্রতি সবসময় প্রকাশ্যেই গভীর শ্রদ্ধাবোধ প্রকাশ করতেন শ্যাভেজ।
শ্যাভেজের স্মরণে “বন্ধুর ফিরে আসা” শিরোনামের গানটি লিখেছেন, সুর করেছেন ও গেয়েছেন কিউবার কিছু সংগীত শিল্পী।