দৌলতপুরে বোমা ফাটিয়ে হালের গরু লুট
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৩, ২২:২০
দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের লাউবাড়িয়া গ্রামের এক কৃষকের বাড়িতে বোমা ফাটিয়ে ২টি হালের গরু লুট করে নিয়েছে সন্ত্রাসীরা। এ ব্যাপারে থানায় অভিযোগ দিলেও পুলিশ লুট হওয়া গরু উদ্ধার করতে পারেনি। এলাকাবাসী জানায়, শুক্রবার রাত ২টার দিকে লাউবাড়িয়া দক্ষিণপাড়া এলাকার মিরাজউদ্দিনের ছেলে কৃষক হাসানের বাড়িতে ৭/৮ সন্ত্রাসী হানা দিয়ে দু’টি হালের গরু লুট করে নিয়ে যাবার সময় গৃহকর্তা বাধা দিলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে দু’টি বোমা নিক্ষেপ করে ত্রাস সৃষ্টি করে। দৌলতপুর থানার ওসি জাহির হোসেন জানান, অভিযোগ পাবার পর পুলিশ লুট হওয়া গরু উদ্ধারের চেষ্টা করছে।