গৌরনদীতে শহীদ মিনার গুঁড়িয়ে দিয়েছে দুষ্কৃতকারীরা

বরিশালের গৌরনদী উপজেলার বাকাই নিরাঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারটি গত শুক্রবার গভীর রাতে গুঁড়িয়ে দিয়েছে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা গেছে, অজ্ঞাতনামা দুষ্কৃতকারী গভীর রাতে বিদ্যালয়ের শহীদ মিনারটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেয়। খবর পেয়ে গতকাল শনিবার গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ঘটনার সাথে জড়িত কাউকে সনাক্ত কিংবা গ্রেফতার করতে পারেনি পুলিশ।