ফটিকছড়ির ঘটনাকে জনগণের প্রতিরোধ বললেন হান্নান শাহ
প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৩, ২২:২৯
চট্টগ্রামের ফটিকছড়িতে আওয়ামী লীগের হরতালবিরোধী মোটর মহড়ার ওপর স্থানীয় বিরোধী নেতাকর্মী ও গ্রামবাসীর হামলাকে জনগণের প্রতিরোধ বলে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। তিনি বলেন, জনগণ সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ শুরু করেছেন। অবিলম্বে আটক নেতাদের মুক্তি না দিলে এভাবে এমন আন্দোলন শুরু হবে, যাতে এ সরকার পালানোর পথও পাবে না।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর জাগপা আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। জাগপা সভাপতি শফিউল আলম প্রধানসহ ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
ঢাকা মহানগর জাপগার সাধারণ সম্পাদক সানাউল্লাহ সানুর সভাপতিত্বে এতে আরো বক্তৃতা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজর অব. মো. হানিফ।