মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজিতে প্রফেশনাল হতে চাইলে

মাল্টিমিডিয়া প্রযুক্তি ও সৃজনশীল আট্স-এর মধ্যে সমন্বয় ঘটানো এবং সৃজনশীল চিন্তাকে প্রযুক্তির মাধ্যমে যুগোপযোগী করার চিন্তা নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শুরু করেছে বিএসসি-ইন মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিষয়ে পাঠদান। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মিডিয়া শিল্প যথেষ্ট অগ্রগামী। এই অবস্থায় সৃজনশীল চিন্তাকে প্রযুক্তির সাহায্যে নান্দনিক ভাবে উপস্থাপন করার কৌশল, নীতি জানা প্রয়োজন। শিক্ষার মাধ্যমে এই শিল্পকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার প্রয়াসে এমসিটি-এ বিভাগ অগ্রগামী ভূমিকা পালন করবে। শিল্প ও প্রযুক্তির সমন্বয়ে শিক্ষার এই পর্যায়ে দরকার পরিবেশ ও শিক্ষার প্রসার, যা নতুন প্রজন্মকে উন্নত শিক্ষায় শিক্ষিত হওয়ার ব্যাপারে বিশেষ সহয়তা করবে। এতে সৃজনশীল প্রতিভাসম্পন্ন প্রজন্ম খুঁজে পাবে সম্ভাবনার নতুন ক্ষেত্রে যা দেশ ও দেশের শিল্পকে বিশ্বের কাছে উপস্থাপন করবে নিজ বৈশিষ্ট। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই ধরনের নতুন বিষয় অধ্যয়নের সুযোগ দেশ ও দেশের নতুন প্রজন্মকে সামনের দিকে এগিয়ে যেতে সহয়তা করবে। এই ডিগ্রি তাদের জন্য যারা নিজেদের সৃজনশীল মেধাকে প্রযুক্তির মাধ্যমে পেশাধারী দক্ষতায় রূপান্তর করতে ইচ্ছুক।

দেশে এবং বিদেশে মাল্টিমিডিয়া এবং ক্রিয়েটিভ টেকনোলজিতে পড়াশোনা করা দড়্গ ও যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের যথেষ্ট চাহিদা রয়েছে। নতুন কিছু সৃষ্টির মাঝে আছে আনন্দ আছে অপার সম্ভাবনা। এই সম্ভবনাকে কাজে লাগিয়ে আগামী প্রজন্ম নিজেকে তুলে ধরবে বিশ্ব দরবারে। এ বিষয়ে পড়াশোনার মাধ্যমে একজন শিক্ষার্থী গ্রাফিক্স, থ্রিডি মডেলিং, অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্ট, গেম ডেভলপমেন্ট ইত্যাদি সম্পর্কে বিশ্বমানের দক্ষতা অর্জন করতে সক্ষম হবে এবং এ ক্ষেত্রটির সকল শাখায় সৃজনশীল পেশাদার মাল্টিমিডিয়া প্রযুক্তিবিদ হিসাবে জ্ঞান ও গুনাবলীর বিকাশ ঘটাতে পারবে।  

অপার সম্ভাবনার কথা মাথায় রেখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিএসসি-ইন মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিষয়টির ওপর উচ্চশিক্ষা কার্যক্রম চালু করেছে। মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি খাতে প্রাতিষ্ঠানিক, তত্ত্বীয় ও ব্যবহারিক জ্ঞানধারী উচ্চমানের স্নাতক ডিগ্রিধারী মেধা সরবরাহের গুরু দায়িত্ব কাঁধে নিয়ে এগিয়ে আসার এ কাজটি সফলতার সাথে শুরু করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। স্প্রিং সেমিষ্টার ২০১২ থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজির উপর চার বছর মেয়াদি শিক্ষা ব্যবস্থার আওতায় বিএসসি-ইন মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি ডিগ্রি কার্যক্রম চালু করেছে। বিস্তারিত জানতে কল করতে পারেন ০১৭১৩৪৯৩০৫০ নম্বরে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিএসসি-ইন মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগে প্রতি বছর তিনটি সেমিস্টারে ভর্তি নেওয়া হয়। ভর্তির যাবতীয় তথ্য পেতে  www.daffodilvarsity.edu.bd এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন।