আলীরাজের মাতৃবিয়োগ

এ দেশের চলচ্চিত্র শিল্পের একসময়কার জনপ্রিয় নায়ক আলীরাজের মা ডালিম বেগম গত ১৪ এপ্রিল গভীর রাতে সিরাজগঞ্জের ধানবান্দি গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি...রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় আশি বছর। আলীরাজের মা বিগত প্রায় চার মাস ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থাবস্থায় দিনযাপন করছিলেন। প্রতিমাসেই মাকে দেখার জন্য আলীরাজ একাধিকবার মায়ের কাছে যেতেন। মায়ের পাশে বসে থেকে মায়ের যত্ন নিতেন। আলীরাজ বলেন, ‘বাবাকে হারিয়েছি সেই ১৯৭৬ সালে। মাও চলে গেলেন। আমি এতিম হয়ে গেলাম। আমার মায়ের বিদেহী আত্মার জন্য সবার কাছে দোয়া চাই।’ গতকালই বাদ মাগরিব আলীরাজের মাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।