রেস্টুরেন্ট ২১

শুরু হচ্ছে ১০৪ পর্বের দীর্ঘ ধারাবাহিক নাটক ‘রেস্টুরেন্ট ২১’। দেশ টিভিতে আগামীকাল থেকে প্রতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার রাত ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে এই ধারাবাহিকটি। এটি রচনা ও পরিচালনা করেছেন মুরাদ পারভেজ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রাইসুল ইসলাম আসাদ, তৌকির আহেমদ, বন্যা মির্জা, ফারজানা চুমকি, আহসান হাবিব নাসিম, বিজরী বরকতউল্লাহ, তুষার খান, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালাম, মিতা চৌধুরী, রোজি সিদ্দিকী, সাবেরী আলম, সাজু খাদেম, কায়েস চৌধুরী, রাশেদ মামুন অপু, আফরান নিশোসহ আরও অনেকে। নাটকের গল্পে দেখা যাবে মোমিন মিয়া নানা সর্বনাশার ফাঁদে পড়ে চলে এলো ঢাকা শহরে। একের পর এক ব্যবসা করতে করতে এখন যে ব্যবসাটা করছে সেটা তার ২১ নম্বর ব্যবসা। আর তাই তার বর্তমান হোটেল ব্যবসাটার নাম রেখেছে রেস্টুরেন্ট ২১। এ নিয়েই এগিয়ে যায় গল্প।