নিউওয়েজ ইন্টারন্যাশনাল কোম্পানি লি.
পদের নাম :ব্রাঞ্চ ইন চার্জ
পদের সংখ্যা :১০
চাকরির দায়িত্বসমূহ :একটি অনন্য ব্যক্তি হিসাবে প্রত্যেক কাস্টমারের সঙ্গে নিয়োজিত থাকা এবং তাদের অনুরোধসমূহ মনোযোগ দিয়ে শোনা।
ফায়ার প্যানেল পরিচালনা করার পদ্ধতি, অতিথীদের নিরাপত্তা নিশ্চিতকরণ সহ সকল অগ্নি এবং জরুরি পদ্ধতি অনুসরণ করা। বাজার পরিদর্শন, গ্রাহক সৃষ্টি, সিট ফিলআপ এবং সকল অধস্তনদের প্রাত্যহিক কার্যাবলী ফলোআপ করা। প্রাত্যহিক বিলিং ও পেমেন্ট পরিচালনা করা। কর্মীদের জন্য কর্মদক্ষতার মূল্যায়ণ পরিচালনা করা। কাস্টমারদের যথাযথ চেক ইন ও চেক আউট সম্পাদন করা।
সঠিক রিজার্ভেশন তথ্য রক্ষণাবেক্ষণ করা।
এসওপি প্রস্তুত এবং মেইনটেইন করা।
চাকরির ধরন :ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা :যেকোনো বিষয়ে স্নাতক।
হসপিটাবলিটি ম্যানেজমেন্টে বিশ্ববিদ্যাল ডিগ্রি
অত্যন্ত অগ্রাধিকারযোগ্য।
অভিজ্ঞতা :সর্বনিম্ন ৪ বছর
অভিজ্ঞতার ক্ষেত্র: অতিথি সম্পর্ক, গ্রাহক সেবা, ফ্রন্ট অফিস, হাউজকিপিং
শিল্পক্ষেত্র: হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট
চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ : বয়স সর্বনিম্ন ২৮ বছর। পুরুষ এবং নারী উভয়ই আবেদন করতে পারবেন। প্রার্থীকে ইংরেজিতে উত্তম হওয়া আবশ্যক। এমএস অফিসে উত্তম জ্ঞান থাকা আবশ্যক। প্রার্থীদের আগ্রহ এবং চাপের অধীনে কাজ করতে সক্ষম হতে হবে। একটি দলে কাজ করতে আগ্রহী হতে হবে। আত্মবিশ্বাস ও গতিশীল ব্যক্তিত্ব থাকতে হবে।
কর্মস্থল :ঢাকা
বেতন :আলোচনা সাপেক্ষ
কোম্পানির সুযোগ সুবিধাদি :প্রয়োজনে কোম্পানি হতে প্রার্থীদের বাসস্থানের সুবিধা প্রদান করা হবে।
উত্স বোনাস:প্রতি মাসে কর্মদক্ষতা বোনাস।
কোম্পানি কর্তৃক প্রতিমাসে নাস্তা, লাঞ্চ এবং ডিনার প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ: মে ২৫, ২০১৯
অবকাশ ডটকম
পদের নাম :ট্যুর অ্যান্ড ভিসা কাউন্সিলর
পদের সংখ্যা :০২
চাকরির দায়িত্বসমূহ :বিভিন্ন হলিডে প্যাকেজসমূহের জন্য অফার এবং রেটসমূহ কোট করা।
বাংলাদেশের মধ্যে/ বাইরের সকল ধরনের ট্যুরিস্ট এবং বিজনেস ভিসা সর্ম্পকে ক্লায়েন্টদের কাউন্সিল করা। স্থানীয় ও বৈদিশিক ভেন্ডরদের সঙ্গে পত্র বিনিময়সহ গ্রহণকৃত ই- মেইলসমূহের পরিচালনা করা।
হোটেল ও ট্যুরসমূহের রিজার্ভেশন করা, হোটেল বা সাপ্লায়ারদের সঙ্গে পত্র বিনিময় এবং যোগাযোগ বজায় রাখা। গ্যালিলিও, অ্যাবাকাস এবং ওয়েব ভিত্তিক ভাবে ফ্লাইট রিজার্ভেশন করা।
চাকরির ধরন :ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা :স্নাতক ডিগ্রি সম্পন্ন বা উচ্চতর ডিগ্রি যেকোন বিষয়ে।
অভিজ্ঞতা :সর্বনিম্ন ২ বছর
চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ :স্বীকৃত ট্রাভেল এজেন্সি/ ট্যুরিজম এজেন্সিতে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা।
ট্যুরিস্ট/ বিজনেস ভিসাসমূহ এবং আউটবাউন্ড ট্যুর প্যাকেজসমূহের উত্তম অভিজ্ঞতা।
ইংরেজিতে উত্তম মৌখিক ও লিখিত দক্ষতা।
কর্মস্থল :ঢাকা
বেতন :আলোচনা সাপেক্ষ
কোম্পানির সুযোগ সুবিধাদি :দুইটি ঈদ বোনাস।
পারফরমেন্স বোনাস সঙ্গে রয়েছে ইনক্রিমেন্ট।
আবেদনের শেষ তারিখ: মে ২১, ২০১৯
উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি (ইউডিপিএস)
পদের নাম :হিসাব কর্মকর্তা
পদের সংখ্যা:০১
জব কনটেক্সট :উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি (ইউডিপিএস) ক্ষুদ্রঋণ কর্মসূচীসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নকারী একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা। প্রধান কার্যালয়ে দায়িত্ব পালনের জন্য উল্লেখিত পদে জরুরী ভিত্তিতে লোক নিয়োগ করা হবে।
চাকরির দায়িত্বসমূহ :প্রযোজ্য নয়।
চাকরির ধরন :ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা :স্নাতকোত্তর (হিসাব)
অভিজ্ঞতা :সর্বনিম্ন ২ বছর
চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ :বয়স সর্বোচ্চ ৩৮ বছর। পিকেএসএফ-এর সহযোগী সংস্থার প্রধান কার্যালয়ে হিসাব বিভাগে সংশ্লিষ্ট পদে কমপক্ষে ০২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সমন্বিত মাসিক প্রতিবেদন তৈরীসহ মাইক্রোফিন ৩৬০ সফ্টওয়্যার পরিচালনায় দক্ষতা থাকা বাঞ্চনীয়। সিএসিসি কোর্স সম্পন্নদের অগ্রাধীকার দেয়া হবে।
কর্মস্থল :ঢাকা
বেতন : টাকা. ৩০০০০ - ৩৫০০০ (মাসিক )
অধিক যোগ্য ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারন হবে।
কোম্পানির সুযোগ সুবিধাদি :এছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, বছরে ২টি উত্সব বোনাস এবং সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। চাকরিতে যোগদানের সময় ১ মাসের মোট বেতনের সমপরিমাণ টাকা (ফেরতযোগ্য) জামানত প্রদান করতে হবে। শিক্ষানবীসকাল হবে ৬ মাস। শিক্ষানবীসকাল সমাপ্তির পর প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি ও অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ: মে ২০, ২০১৯
সূত্র : বিডি জবস অনলাইন পোস্টিং