‘রাত বিরাতে’ কাদেরী কিবরিয়া

বাংলাভিশনের নিয়মিত ভিন্নধর্মী স্ট্রিট শো ‘রাত বিরাতে’-এর আজকের পর্বের অতিথি রবীন্দ্র সংগীতশিল্পী কাদেরী কিবরিয়া। অনুষ্ঠানে তিনি কথা বলেছেন তার জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। রাতের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি উপস্থাপকের সঙ্গে তার স্মৃতি বিজড়িত স্থানে বেড়িয়েছেন। কণ্ঠশিল্পী সাহেদের উপস্থাপনা ও কাওনাইন সৌরভের প্রযোজনায় বাংলাভিশনে আজ রাত ১১টা ২৫ মিনিটে প্রচার হবে ‘রাত বিরাতে’র এই পর্বটি।