গোলাম আযমের পক্ষে আসামি পক্ষের যুক্তি উত্থাপন শেষ
প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৩, ২২:১৮
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। গতকাল সোমবার বিচারপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্বে তিন সদস্যের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ যুক্তি উপস্থাপন করা হয়। আসামিপক্ষের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ও ব্যারিস্টার ইমরান এ সিদ্দিক যুক্তি উপস্থাপন করেন। এখন আগামী ১৭ এপ্রিল রাষ্ট্রপক্ষ এর ওপর যুক্তি খণ্ডন করবেন। রাষ্ট্রপক্ষের জবাব দেয়া শেষ হওয়ার পর এ মামলার রায়ের তারিখ ঘোষণা করা হতে পারে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।