আজকের রাশিফল

১৭ এপ্রিল, ২০১৩ খ্রিস্টাব্দ, বুধবার আজ ৪ঠা বৈশাখ, ১৪২০ বঙ্গাব্দ এবং ৫ জমাদিউস সানী, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.৪৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬.২৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৮। আপনার উপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও শনি। আপনার শুভসংখ্যা-৯ ও ৮। শুভবার: মঙ্গল ও শনি। শুভরত্ন: প্রবাল ও নীলা। প্রকৃতিগতভাবে আপনি :আবেগপ্রবণ, সাহসী, নির্ভীক, স্পষ্টবাদী, বেপরোয়া, ধৈর্যহীন ও অস্থির। সহজেই উত্তেজিত হয়ে বিতর্ক বা সংঘাতে জড়িয়ে পড়তে পারেন। কারো কর্তৃত্ব মানতে চান না। স্বাধীনতা আপনার প্রিয়। অন্যকে সহজেই প্রভাবিত করতে পারেন। নেতৃত্বদানের যোগ্যতাও আছে আপনার। আপনি দুর্ঘটনাপ্রবণ। ধীর-স্থির ও কৌশলী হলে জীবনে আপনি সফল হবেন। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:আব্দুল্লাহ আল মনসুর, ইকবাল সোবহান চৌধুরী, পদার্থ বিজ্ঞানী মাউরিক গোল্ডহোবার। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ কোনো কারণে উত্তেজিত হবেন না। বিবাদে জড়ানো উচিত হবে না। ধৈর্যের সাথে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করুন। মন দুঃশ্চিন্তাগ্রস্ত থাকবে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। প্রবাসী আপনজনদের সংবাদ পেতে পারেন। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগে লাভবান হতে পারেন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। আইনগত ঝামেলা মিটে যেতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মস্থলে ভালো কিছু ঘটতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কেউ কেউ আপনার প্রতি ইর্ষাপরায়ণ হতে পারে। আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। সর্বাস্থায় নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) \ পুস্তক ব্যবসায়ীদেরকে সতর্ক থাকতে হবে। ব্যবসাক্ষেত্রে কোনো সমস্যার উদ্ভব হতে পারে। কোনো সংবাদে বিচলিত হতে পারেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। জনসম্পৃক্ত কাজে সুফল পাবেন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ পোশাক ও বস্ত্র ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। বিক্রয়বাণিজ্যে লাভযোগ আছে। সরকারি কাজে বাধার সৃষ্টি হতে পারে। পাওনা টাকা আদায় বিলম্বিত হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ ব্যবসায়িক দিক ভালো যাবে। প্রতিযোগিতা বৃদ্ধির আশঙ্কা আছে। আজ কোন বাকি বকেয়া লেনদেন না করলেই ভালো করবেন। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ কাজের লোকদের উপর কোন দায়িত্ব দিয়ে নির্ভর করা ঠিক হবে না। কোন দরকারি জিনিস ক্ষতিগ্রস্ত হতে পারে। কারো আচরণে মনে কষ্ট পেতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। শরীর ভালো নাও যেতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। বিকেলের দিকটা তুলনামূলকভাবে অনুকূল থাকবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। আতিথেয়তার জন্য ব্যয় বৃদ্ধি পাবে। দাম্পত্য ভুল বুঝাবুঝি এড়িয়ে চলুন। ব্যস্ততা বৃদ্ধি পাবে। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ আজ আর্থিক ব্যাপারে কারো কোন দায়িত্ব নেয়া ঠিক হবে না। কাজ-কর্মের বিরোধিতার সম্মুখিন হতে পারেন। কেউ আজ শত্রুতা করতে পারে। পরিবেশ অনুকূল থাকার সম্ভাবনা নেই। পদস্থ বা প্রভাবশালীদের মনরক্ষা করে চলার চেষ্টা করুন। প্রবাসীদের জন্য দিনটি শুভ। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। অন্য কোন চাকরির প্রস্তাব পেতে পারেন। নিজে থেকে চাকরি বদলানোর পরিকল্পনা না করলেই ভালো করবেন। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কারো অসুস্থতায় মন দুঃশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ অহেতুক কারো সাথে বিবাদে না জড়ালে ভালো করবেন। তর্ক-বিতর্কে প্রবৃত্ত না হওয়াই ভালো। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কর্মস্থলের মতানৈক্য এড়িয়ে চলুন। জমিজমা সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পাবে। আজ কোন ঝুঁকি নেয়া ঠিক হবে না। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ কোন ধরনের অলৌকিকতায় বিশ্বাস করা ঠিক হবে না। এ ধরনের ক্ষেত্রে প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। কর্মস্থলে পরিবেশ অনুকূল থাকবে। সম্ভাব্যক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। সন্তানের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। রোমান্স শুভ নয়।