ক্যাম্পাস তারকা
‘শিক্ষকরা উত্সাহ দেয়’
প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৩, ১৯:০০
এ দেশের ব্যান্ডের গানের কোলাহলে জোরালো এক কণ্ঠস্বরের নাম শাহেদ। তীরন্দাজ শাহেদ নামে বহুল পরিচিত। বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ হতে বিবিএ পাঠ চুকান। একই বিভাগে তিনি এমবিএ-তে অধ্যয়নরত আছেন। ইতিমধ্যে সাড়া জাগানো সংগীত শিল্পী হিসেবে তারকা খ্যাতি পেয়েছেন। অবসর সময়ে সাথে আড্ডা ভালবাসেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তার গান সহপাঠী আর অনুজদের মন কেড়ে নেয়।
শাটল ট্রেনে যাতায়াতের সময় গান শুরু। বন্ধুদের পূর্ণ ভালবাসা এবং সহযোগিতায় শাহেদ তার নিজস্ব ব্যান্ডদল গঠন করেন। তীরন্দাজ ২০০৭ সালে তার যাত্রা শুরু করে। দূরবীণ রকার হান্ট প্রতিযোগিতায় পুরো দেশের মধ্যে তীরন্দাজ হয় রানার আপ। পড়াশুনার সঙ্গে এতসব কাজ করতে কখনো কি মনে হয় না একটু বেশিই ব্যস্ত হয়ে পড়েছেন? ব্যস্ত হলেও করার কিছুই নেই। মিউজিক আমার ফ্যাশন। পড়ালেখা ফ্যামিলি সবকিছুই মানিয়ে নেই। তেমন সমস্যা হয় না।
ক্যাম্পাসে তারকাখ্যাতি কি উপভোগ করেন? গান নাকি পড়াশুনা? জানতে চাইলে শাহেদ বলেন, উপভোগ করি। আমাকে যখন সবাই চেনে এটা আমার খুব ভাল লাগে। বিনয়ের সঙ্গে কৃতজ্ঞতা স্বীকার করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের। তাদের সহযোগিতা না পেলে এতদূর আসা যেত না-বললেন শাহেদ। আর বন্ধুরা তাকে সব সময়ই সাপোর্ট দিয়ে চলছেন বলেও জানান। শিক্ষকেরাও তাকে উত্সাহ দেন এসব সৃজনশীল কাজের জন্য।