প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিজ্ঞান প্রস্তুতি

প্রিয় শিক্ষার্থীরা আজ বিজ্ঞান বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে এক কথায় প্রশ্নোত্তর দেয়া হলো: ১। ঘনবসতি এলাকায় কি নেই? উ: আবর্জনা ও মলমূত্র নিষ্কাশনের ভালো ব্যবস্থা। ২। পরিবেশ দূষণ কি? উ: পরিবেশের বিভিন্ন পরিবর্তন যখন ক্ষতির কারণ হয়। ৩। খাদ্য উত্পাদন বৃদ্ধির জন্য জমিতে কি দেয়া হয়? উ: রাসায়নিক সার। ৪। কোন সব দ্রব্য মাটিতে পচে না? উ: প্লাস্টিক, পলিথিন। ৫। কৃষিক্ষেত্রে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করলে কি হয়? উ: মাটির উর্বরতা নষ্ট হয়। ৬।বিনা প্রয়োজনে গাড়ির হর্ন বাজালে কি হয়? উ: শব্দ দূষণ হয়। ৭। সুস্থভাবে বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? উ: সুস্থ পরিবেশ। ৮। কি কারণে কানের ক্ষতি হয়? উ: শব্দের উচ্চ আওয়াজে। ৯। খাদ্যের উপাদানকে ভেঙ্গে ফেলতে সাহায্য করে কি? উ: পানি। ১০। কি থেকে মেঘ হয়? উঃ জলীয়বাষ্প থেকে। ১১। কিসের পানি নিরাপদ? উ: নলকূপের পানি। ১২। আর্সেনিক কি? উ: এক ধরনের বিষাক্ত পদার্থ। ১৩। আর্সেনিকযুক্ত নলকূপের রং কি? উ: লাল রং করা। ১৪। দূষিত পানি কি? উ: ক্ষতিকর ও ময়লাযুক্ত অপরিষ্কার পানি। ১৫। কোথায় আর্সেনিকের খনিজ থাকে? উ: মাটির নিচে। ১৬। দূষিত পানি পান করলে কি কি রোগ হয়? উ: কলেরা, আমাশয়, টাইফয়েড ইত্যাদি। ১৭। আর্সেনিক রোগে আক্রান্ত ব্যক্তিকে কি বলে? উ: আর্সেনিকোসিস। ১৮। পানিকে ব্যবহারের পূর্বে কি করতে হয়? উ: শোধন করতে হয়। ১৯। পাত্রের পানিতে কি দিলে তাড়াতাড়ি তলানি জমে? উ: ফিটকিরি। ২০। পানিকে কত মিনিট ফুটিয়ে জীবাণুমুক্ত করা হয়? উ: ফুটতে শুরু করার পর আরও ২১ মিনিট। ৩২। হ্যালোজেন ট্যাবলেট কি? উ: পানি শোধন পদ্ধতির একটি রাসানিক পদার্থের নাম। ২২। কি ছাড়া আগুন জ্বলে না? উ: অক্সিজেন। ২৩। কি দিয়ে ফুটবলকে বায়ুপূর্ণ করা হয়? উ: পাম্প দিয়ে। ২৪। সমুদ্রের তলদেশে যাবার সময় ডুবুরিরা কি নিয়ে যায়? উ: সিলিন্ডারে করে অক্সিজেন। ২৫। বায়ুর আবরণকে কি বলে? উ: বায়ুমণ্ডল। ২৬। বায়ুতে প্রধানত কি কি থাকে? উঃ লাইট্রোজেন, অক্সিজেন, কার্বন-ডাই- অক্সাইড ও জলীয়বাষ্প। ২৭। আগুন নিভাতে সাহায্য করে কোন গ্যাস? উ: কার্বন-ডাই-অক্সাইড। ২৮। কোন গ্যাস বায়ুর চেয়ে ভারী? উ: কার্বন-ডাই-অক্সাইড। ২৯। কোমল পানীয়ের স্বাদ ঝাঁঝালো কেন? উ: উচ্চচাপে বোতলে কার্বন-ডাই- অক্সাইড ভরা থাকে বলে। ৩০। বায়ু দূষণ কি? উ: বায়ুর স্বাভাবিক উপাদান পরিবর্তন হওয়াকে বায়ু দূষণ বলে। ৩১। রেলগাড়ি, টেম্পো ইত্যাদি থেকে নির্গত ধোঁয়া কোন কোন গ্যাস মিশ্রিত থাকে? উ: কার্বন কণা, কার্বন-ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড। ৩২। বায়ুতে কার্বন-ডাই-অক্সাইড বৃদ্ধির কারণ কি? উ: কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস পোড়ানো।