প্রথম রাজধানী
প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৩, ১৯:৩১
মেহেরপুরের অজগ্রাম এক ঢাকা থেকে বহুদূরে
শ্যামল দূয়ার আম্রকানন দেখে প্রাণ যায় জুড়ে।
একাত্তরের মুক্তিযুদ্ধ শুরু হলে সেই ক্ষণে
স্বাধীন বাংলা সরকার গড়ে ওঠে সেই আমবনে
আজ গ্রামখানি স্বীকৃতি পায় মুজিব নগর নামে
বাঙালি কথা ইতিহাস সেই পল্লীতে এসে থামে।
মুজিব নগর মুজিব নগর-মহানাম তুমি অপু
মুক্তিযুদ্ধে তুমি বাঙালিকে পরালে রাজার সাজ
স্বাধীন বাংলাদেশের প্রথম রাজধানী তুমি তাই
তোমার নামটি স্বরণ করলে
তুমুল সাহস পাই।
যে স্বাধীনতা হারিয়ে ছিলাম পলাশির আম্রবনে
মুজিব নগরে সেই স্বাধীনতা অর্জনে।
দুইশ চোদ্দ বছর কেটেছে পরাধীনতার জেলে
মুজিব নগর ছিলো স্বাধীনতা
বন্দিআঁধার ঠেলে।