রাতের আকাশ
প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৩, ১৯:৩১
এটা হলো চাঁদ মামা আর অন্যগুলো তারা
এ্যাত্তোবড় আকাশটাতে সবাই আত্মহারা।
কেউ করছে মিটমিট আর কেউ নাড়ছে হাত
লক্ষ-কোটি তারার মেলায় অপূর্ব এই রাত।
বাতাস লেগে পাতার শব্দ রাতজাগা কেউ ডাকে
তারায় তারায় আকাশ জুড়ে হাজার ছবি আঁকে।
খোলা মাঠে শুয়ে শুয়ে আকাশপানে চাও
চোখের পাতায় মহাবিশ্ব মনের মাঝে নাও।