৮৯ মিলিয়ন হিট পেলো সাই-এর ‘জেন্টেলম্যান’
প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৩, ২০:০৬
‘গ্যাংনাম স্টাইল’ গানটি দিয়েই বিশ্বব্যাপী আলোচনায় এসেছেন সাউথ-কোরিয়ান র্যাপার সাই। ইউটিউবে দেড় বিলিয়ন দর্শক গানটি দেখেছে। যা পূর্বের সব গানের রেকর্ডকে ভঙ্গ করে গেছে। সম্প্রতি প্রকাশ হলো সাই-এর আরও একটি মিউজিক ভিডিও। ‘জেন্টেলম্যান’-খ্যাত এই মিউজিক ভিডিওটি প্রথম দিনেই তাক লাগিয়ে দেয় সবাইকে। ইউটিউবে ভিডিওটি আপলোড হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ২০ মিলিয়ন হিট পড়ে গানটিতে। এবং আপলোডের প্রথম ৪০ ঘণ্টায় এই হিট ছাড়িয়ে যায় ৫১ মিলিয়নে। এই দেখে সোমবার সাই তার টুইটারে লিখেছিলেন, ‘ওহ মাই গড! ৪০ ঘণ্টায় ৫১ মিলিয়ন দর্শক’। সোমবার পেরিয়ে মঙ্গলবার দুপুরের মধ্যে এই ভিডিওতে ভিড় করে ৮৯ মিলিয়ন দর্শকেরও বেশি। যা ইতিহাসের সেরা রেকর্ড। সাই আশা করছেন এটি তার ‘গ্যাংনাম স্টাইল’কেও ছাড়িয়ে যাবে। এখন এটি ইউটিউবের হিট লিস্টের শীর্ষে অবস্থান করছে।