জসীম উদ্দিন নাসির স্মৃতি পদক প্রদান
প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৩, ২০:১৩
সংলাপ গ্রুপ থিয়েটার সড়ক দুর্ঘটনায় অকাল প্রয়াত নাট্যকর্মী জসীম উদ্দিন নাসিরের স্মৃতি রক্ষার্থে নাট্য পদক প্রদানের উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষে ২ দিনের নাট্য অনুষ্ঠানেরও আয়োজন থাকছে। আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হলে এ আয়োজন অনুষ্ঠিত হবে। এবারে পদক প্রদান করা হচ্ছে বরেণ্য নাট্য ব্যক্তিত্ব লিয়াকত আলী লাকীকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক।