বিরোধপূর্ণ জলসীমায় চীনের জাহাজ : জাপানের অভিযোগ
প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৩, ২০:৫৩
চীনের তিনটি সরকারি জাহাজ মঙ্গলবার জাপান নিয়ন্ত্রিত দ্বীপপুঞ্জের কাছে বিরোধপূর্ণ জলসীমায় ঢুকেছে বলে অভিযোগ করেছে দেশটির কোস্টগার্ড। খবর এএফপির।
কোস্টগার্ড জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে চীনের তিনটি নজরদারী জাহাজ সেনকাকুর ১২ নটিক্যাল মাইল এলাকার মধ্যে ঢুকে পড়ে। দ্বীপগুলোকে চীন নিজেদের বলে দাবি করে আসছে। চীনে এগুলো দিয়াওইয়ুস নামে পরিচিত। গত সেপ্টেম্বরে টোকিও বিরোধপূর্ণ তিনটি দ্বীপকে জাতীয়করণ করার পর থেকে চীনের সরকারি জাহাজগুলোর দ্বীপপুঞ্জের জলসীমায় ঘনঘন অনুপ্রবেশ সামপ্রতিক মাসগুলোতে কমেছে।