বগুড়ায় চালক হত্যার
প্রতিবাদে পরিবহন
শ্রমিকদের মানববন্ধন
প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৩, ২২:০৫
হরতালের আগে দিনে এবং রাতে যানবাহন ভাংচুর, অগ্নিসংযোগ ও চালকদের পুড়িয়ে হত্যার প্রতিবাদে বগুড়ায় পরিবহন শ্রমিকরা গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে মানববন্ধন কর্মসূচি পালনসহ সমাবেশ করেছেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বগুড়া মোটরশ্রমিক ইউনিয়ন এবং আন্ত:জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা সমাবেশ করে। সমাবেশে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল লতিফ মণ্ডল, বগুড়া আন্ত:জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান, শ্রমিক নেতা আব্দুল হামিদ মিটুল প্রমুখ বক্তব্য দেন। পরে বগুড়া জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।