আলফাডাঙ্গা ইউএনও
জেলার মধ্যে শ্রেষ্ঠ
প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৩, ২২:০৬
একটি বাড়ি একটি খামার ২০১১-১২ কার্যক্রমের উপর ফরিদপুর জেলা প্রশাসক মইনউদ্দিন আহম্মদ ১০টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করেন। মঙ্গলবার জেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলার ৯ টি উপজেলার মধ্যে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়েরকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে পুরস্কৃত করেন। অতিরিক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মইনদ্দিন আহম্ম্দ, বিশেষ অতিথি ছিলেন বিআরডিবির উপপরিচালক ও একটি বাড়ি একটি খামারের প্রকল্প পরিচালক মনোয়ারা মর্শেদ চৌধুরী।