শোক সংবাদ

ওমর ফারুক ছাতক প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক এবং দৈনিক আজকের কাগজ ও দৈনিক যুগভেরী পত্রিকার উপজেলা প্রতিনিধি এসএম ওমর ফারুক (৫০) গত রবিবার রাতে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। যুবরাজ উড়াল রামগড় চা বাগানের পঞ্চায়েত নেতা যুবরাজ উড়াল (৫০) গত রবিবার সকালে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেছেন। মো. আর্শাদুজ্জামান নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আর্শাদুজ্জামান (৫৫) রবিবার ঢাকার এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। মো. মকবুল হোসেন মৌলভীবাজারের কুলাউড়া শহরের মিলি প্লাজার স্বত্বাধিকারী আলহাজ্ব মো. মকবুল হোসেন তজই মিয়া (৮৫) গত শনিবার লন্ডনে স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় চিকিত্সাধীন অবস্থায় একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। মুছা কবির খান কিশোরগঞ্জ তাড়াইল উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মুছা কবির খান মুকুল (৫৮) গত রবিবার সন্ধ্যায় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।