মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৩, ২২:০৭
জমিদার এয়াকুব শেঠ
আজ বুধবার চট্টগ্রাম মহানগরীর জমিদার বৃটিশ বিরোধী আন্দোলনের অগ্রদূত, ইসলামী চেতনার ধারক ও বাহক মোহাম্মদ এয়াকুব শেঠের ৪৭তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে নগরীর আলকরনস্থ কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ও খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল এবং গরীব ও দুঃস্থদের মাঝে তবারুক বিতরণ করা হবে। এতে সকল শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন।
দস্তগীর চৌধুরী
আজ চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক দস্তগীর চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে সকালে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, বিকালে নাসিমন ভবন দলীয় কার্যালয়ে স্মরণসভা, দোয়া ও মোনাজাতের ব্যবস্থা করা হয়েছে।
শবনম হক
আজ ঢাকা ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সচিব আরহাব মাসুদুল হকের স্ত্রী শবনম হকের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে রহমতে আলম ইসলাম মিশন এতিমখানা, তেজগাঁও, ঢাকায় কোরানখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও দোয়া করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
হযরত কাজী জমিরউদ্দিন (রাঃ)
মাদারীপুর জেলার কালকিনি থানার গোপালপুরের আধ্যাত্মিক সাধক হযরত কাজী জমিরউদ্দিন (রাঃ) ১১০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে কোরানখানি তেলাওয়াত, বাদ জোহর দোয়া ও মিলাদ, খাবার বিতরণ করা হবে। অনুষ্ঠানে সকলকে উপস্থিত হওয়ার জন্য পরিষদের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।