টঙ্গীতে ১ মে খালেদা জিয়ার সমাবেশ

রাজধানীর অদূরে টঙ্গীতে ১ মে শ্রমিক সমাবেশে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার বিকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে টঙ্গীর দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ কর্মসূচি চূড়ান্ত করেন।