ছাত্রদল-যুবদলের ডাকে সিলেটে আধাবেলা হরতাল পালন
প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৩, ২২:২১
বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে সিলেটে যুবদল-ছাত্রদলের ডাকা আধাবেলা হরতাল গতকাল মঙ্গলবার বেলা ২টায় শেষ হয়েছে। এর আগে নগরীর সাগরদীঘির পাড়, সুবিদবাজার, আম্বরখানা এলাকায় বেশ কয়েকটি সিএনজি অটোরিকশা ও টমটমে ভাংচুর চালায় হরতালকারীরা।
মহানবী (সা.) এর অবমাননার প্রতিবাদে ও ব্লগার, নাস্তিকদের শাস্তির দাবিতে গত ২২ ফেব্রুয়ারি সারা দেশে প্রতিবাদ কর্মসূচির অংশ হিসাবে সিলেটেও তাওহিদি জনতার ব্যানারে মিছিল বের হয়। এক পর্যায়ে পুলিশের সাথে জনতার সংঘর্ষ বাধে। এ সময় দুর্বৃত্তরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনা ভাংচুর করে। পরে পুলিশ শহীদ মিনার অবমাননা ও ভাংচুর মামলা করে। গত সোমবার তারা সিলেটের একটি আদালতে হাজির হলে আদালত তাদের জামিন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
নেতাদের জামিন না হওয়া ও জেল হাজতে প্রেরণের প্রতিবাদে যুবদল ও ছাত্রদল নগরীতে হরতাল আহ্বান করে।