বুয়েটে অবরুদ্ধ অবস্থা কাটেনি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৩, ২২:২২
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অবরুদ্ধ অবস্থা কাটেনি। গতকাল মঙ্গলবার তৃতীয় দিনের মতো বুয়েটে কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। প্রধান ফটক তালাবদ্ধ করে রাখাসহ বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পথগুলোও অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। পরিস্থিতি স্বাভাবিক করতে আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে আনুষ্ঠানিক দাবি জানাবে বুয়েট শিক্ষক সমিতি।
গত ৯ এপ্রিল বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের বুয়েট শাখার আহ্বায়ক কমিটির সদস্য আরিফ রায়হান দ্বীপকে দুর্বৃত্তরা হলে প্রবেশ করে কুপিয়ে গুরুতর জখম করে। একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে সংজ্ঞাহীনভাবে চিকিত্সাধীন আছেন তিনি।