দ্বাদশ রাশির পূর্বাভাস
প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৩, ১৯:২১
আজ ৫ বৈশাখ, ১৪২০ বঙ্গাব্দ এবং ৬ জমাদিউস সানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৯। আপনার উপর প্রভাবকারী গ্রহ মঙ্গল। আপনার শুভসংখ্যা: ৯। শুভবার: মঙ্গলবার। শুভরত্ন: প্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি: সৃজনশীল, উদার, উচ্চাভিলাষী, সাহসী ও প্রগতিশীল। আপনি বুদ্ধিমান ও মেধাবী। সহজেই মানুষকে প্রভাবিত করতে পারেন। নেতৃত্বের আকাঙ্ক্ষা আপনার মধ্যে প্রবল। লক্ষ্যে আপনি অবিচল। কোন চ্যালেঞ্জ বা বাধা মোকাবিলায় আপনি শঙ্কিত নন। অপনার জীবনের গতি বহুমুখী। শত্রুতা ও দুর্ঘটনা সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে। উদ্যম ও কর্মস্পৃহার সাথে সাথে আপনাকে কুশলী হতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: বিজ্ঞানী ক্রিশ্চিয়ান এরিনবার্গ, দার্শনিক নিশিদা কিভারো, ডাভলি মুর, গীতিকার ওসমান শওকত। অভিনেতা জাফর ইকবাল।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ খেলোয়াড়দের জন্য দিনটি শুভ। খেলাধুলায় উন্নতির সম্ভাবনা আছে। শরীর খুব একটা ভালো যাবে না। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। এজেন্সি ব্যবসায় লাভবান হতে পারেন। ব্যস্ততা বৃদ্ধি পাবে। কাজকর্মের চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। ফলে সব কাজ সময়মতো শেষ নাও হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলে ভালো করবেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ বাড়িতে কোন শুভ অনুষ্ঠান হতে পারে। কোন অতিথি সমাগম হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। মনে উত্সাহ পাবেন। ফলে কাজকর্মে অগ্রগতি আশা করা যায়। যাত্রা ও যোগাযোগ শুভ।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ শিল্পী ও সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজে অগ্রগতি হবে। সম্মান ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ। আজ অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ পরিশ্রম বৃদ্ধি পাবে। কাজকর্মে উত্সাহ বোধ করবেন। আশানুরূপ অর্থ হাতে নাও আসতে পারে। ফলে আর্থিক ব্যাপারে চিন্তিত থাকবেন। কর্মচারীদের উপর দায়িত্ব দিয়ে নির্ভর করা ঠিক হবে না। সময়মতো কাজ শেষ করা কঠিন হবে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ পারিবারিক কোন সমস্যা দেখা দিতে পারে। সতর্কতার সাথে মোকাবিলা করুন। বেশি উদারতা দেখানো ঠিক হবে না। বেশি উদারতা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। কমিশনের ব্যবসায় লাভবান হবেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশুনার ক্ষেত্রে সাময়িক বাধা সৃষ্টি হতে পারে। কাজকর্মে মন বসানো কঠিন হবে। নতুন কোন কাজ হাতে আসতে পারে। স্বামী বা স্ত্রী সহযোগিতা পাবেন। রোমান্স শুভ নয়।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ অসুস্থদের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। শরীর মোটামুটি ভালো থাকবে। নতুন কোন ব্যবসায়িক যোগাযোগ হতে পারে। পাওনা টাকা কিছুটা আদায় হওয়ার সম্ভাবনা আছে। সঞ্চয় প্রচেষ্টা সফল নাও হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। ভাই-বোন কারো সাথে মতবিরোধ দেখা দিতে পারে। সংযম বজায় রাখার চেষ্টা করুন। ভালো কোন উদ্যোগ বাধাগ্রস্ত হতে পারে। কারো প্রতি দুর্ব্যবহার না করলেই ভালো করবেন। আজ কোন ঝুঁকি নেবেন না।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্মস্থলে অহেতুক কোন ঝামেলা সৃষ্টি হতে পারে। কোন দলাদলিতে না জড়ালেই ভালো করবেন। মানসিক অশান্তি দেখা দিতে পারে। হতাশাকে অতিক্রম করার চেষ্টা করুন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ অংশীদারি ব্যবসায় সতর্কতা অবলম্বন করুন। অন্যথায় ব্যবসায় ভাঙ্গন ধরতে পারে। ব্যবসায় ক্ষেত্রে উদ্বেগ-উত্কণ্ঠা দেখা দিবে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। পরীক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। নিজের প্রস্তুতিতে অবহেলা করবেন না। শরীর ভালো যাবে না। হূদযন্ত্রের দুর্বলতাজনিত সমস্যা দেখা দিতে পারে। এ ধরনের ক্ষেত্রে দ্রুত চিকিত্সকের পরামর্শ নিন।