শূন্যস্থান পূরণ
১। পরিবেশের পরিবর্তন যখন জীবের জন্য — হয়, তখন তাকে পরিবেশ দূষণ বলে।
২। পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হলো—।
৩। — বৃদ্ধি পরিবেশ দূষণের আরও একটি বড় কারণ।
৪। পরিবেশ দূষণের ফলে জীবজন্তুর — নষ্ট হচ্ছে।
৫। কাজ শেষে বাতি নিভিয়ে রেখে আমরা — অপচয় রোধ করতে পারি।
৬। মলমূত্র ত্যাগের ফলে বাতাসে — ছড়ায়।
৭। মাটি দূষণ জমির — নষ্ট করে।
৮। — সচল রাখতে ব্যবহূত হয় জীবাশ্ম জ্বালানি।
৯। পানি দূষণের ফলে — খাদ্যশৃঙ্খলে ব্যাঘাত ঘটছে।
১০। কৃষিকাজে ব্যবহূত —মাটি দূষণ করে।
১১। পায়ে হেঁটে বা — ব্যবহার করে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি।
১২। পরিবেশ সংরক্ষণের অন্যতম প্রধান উপায় হচ্ছে — বৃদ্ধি করা।
১৩। শব্দ দূষণ মানুষের - ও — সমস্যা সৃষ্টি করছে।
১৪। বায়ু, পানি ও মাটি — দূষণের মাধ্যমেই সাধারণত পরিবেশ দূষিত হয়।
১৫। খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ — ধ্বংস করছে।
উ: ১। ক্ষতিকর ২। শিল্পায়ন ৩। জনসংখ্যা ৪। আবাসস্থল ৫। বিদ্যুতের ৬। দুর্গন্ধ ৭। উর্বরতা ৮। শিল্প কারখানা
৯। জলজ ১০। কীটনাশক ১১। সাইকেল ১২। জনসচেতনতা
১৩। শারীরিক, মানসিক ১৪। শব্দ
১৫। পরিবেশ।