খোঁজখবর

আবারও রবীন্দ্র নায়িকা আবারও রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের নায়িকা হলেন জনপ্রিয় অভিনেত্রী তারিন। এবার তিনি ‘প্রতিবেশিনী’ গল্প অবলম্বনে একটি নাটকের প্রধান চরিত্রে অভিনয় করবেন। নাটকে তাকে বিধবার বেশে দেখা যাবে। রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে নাটকটি নির্মাণ করছেন অভিনেতা নির্মাতা আবুল হায়াত। এ প্রসঙ্গে তারিন বলেন, ‘আমি এর আগেও সাহিত্যনির্ভর বেশকিছু নাটকে অভিনয় করেছি। এ ধরনের চরিত্রগুলোতে রূপদান করতে আমার ভালো লাগে। আশা করছি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।’ এর আগে তারিন ‘দেবদাস’, ‘চোখের বালি’, ‘দুই বোন’, ‘নির্ঝরিণী’, ‘মধ্যবর্তিনী’, ‘মাল্যদান’, ‘দৃষ্টিদান’, ‘রক্তকরবী’, ‘বিন্দুর ছেলে’, ‘চিরকুমার সভা’, ‘মেজোদিদি’, ‘বড় দিদি’সহ সাহিত্যনির্ভর বেশকিছু নাটকে অভিনয় করেছেন। অগ্নিকন্যা মাহি ‘ভালোবাসার রং’ ও ‘অন্যরকম ভালোবাসা’ ছবি দুটির সুবাদে চিত্রনায়িকা হিসেবে বেশ আলোচনায় এসেছেন নবাগত অভিনেত্রী মাহিয়া মাহি। ডিজিটাল ফরমেটে নির্মিত এ ছবি দুটি ব্যবসায় সফলতার দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে। মাহি অভিনীত ‘ছোট্ট একটু ভালোবাসা’ ও ‘পোড়ামন’ ছবি দুটিও খুব শিগগিরই মুক্তি পাবে বলে জানা গেছে। এসব ছবির সবই রোমান্টিক ঘরানার। তবে এবার মাহি অ্যাকশননির্ভর একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির শিরোনাম ‘অগ্নি’। ইফতেখার চৌধুরী পরিচালিত এ ছবিতে মাহিকে একজন অগ্নিকন্যার চরিত্রে দেখা যাবে। যিনি অন্যায়ের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকেন। নতুন ছবি প্রসঙ্গে মাহি বলেন, ‘এ ছবিতে আমাকে ঝুঁকিপূর্ণ বেশকিছু দৃশ্যে অভিনয় করতে হবে। এবার চলচ্চিত্রে লাক্স তারকা নিশা এবার চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয়ের জন্য মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত। ২০১১ সাল থেকে নিশা শুধু নাটকে অভিনয়েই মনোযোগ দিয়েছেন সবচেয়ে বেশি। পাশাপাশি বেশ কয়েকটি বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন তিনি। কিন্তু যে স্বপ্ন নিয়ে মূলত নিজেকে মিডিয়ার সাথে সম্পৃক্ত করেছেন সেই স্বপ্ন পূরণ থেকে তিনি অনেক দূরে রয়েছেন। এবার নিজের সেই স্বপ্নের পথে পা বাড়াতে চান তিনি। নিশা চলচ্চিত্রের নায়িকা হয়ে কাজ করতে চান। সেক্ষেত্রে গুণী পরিচালকের বিষয়টি যেমন প্রাধান্য দিচ্ছেন ঠিক তেমনি মৌলিক ভালো গল্পকে প্রাধান্য দেবেন তিনি। ব্যাটে বলে মিলে গেলেই নিশা চলচ্চিত্রে যেকোনো সময়ই কাজ শুরু করবেন। নিশা বলেন, ‘বিগত বেশ কয়েক বছরে নিজেকে অভিনয়ে দক্ষ করে তুলেছি। সেইসাথে নাচেও নিজেকে করেছি পরিপক্ক। একজন নায়িকা হিসেবে কাজ করার জন্য যা যা জানা অতীব জরুরি তার সবকিছুই আমি আত্মস্থ করেছি। আমি এখন পুরোদমে চলচ্চিত্রে কাজ করার জন্য প্রস্তুত।’ উল্লেখ্য নিশা অভিনীত প্রথম নাটক হুমায়ূন আহমেদ পরিচালিত ‘স্বপ্ন এবং স্বপ্নভঙ্গ’। থিম সং নিয়ে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে ‘জ্বলে উঠে বাংলাদেশ’, আজম খানকে নিয়ে ‘গুরু তোমায় জানাই সালাম’, নারীদের নিয়ে ‘নারী’, পোশাক শ্রমিকদের নিয়ে ‘হেসে উঠে বাংলাদেশ’, ঈদ নিয়ে ‘ঈদের শুভেচ্ছা নাও’, এনটিভির নতুন থিম সং, শিশুদের নিয়ে ‘চাঁদমামা’, ‘একুশে বইমেলা’সহ বেশ কিছু থিম সংয়ের গীতিকার রবিউল ইসলাম জীবন। সম্প্রতি নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের নিয়ে নির্মিতব্য একটি অনুষ্ঠানের থিম সং লিখেছেন জীবন। তবে গানটির বিষয়ে এখনই মুখ খুলতে রাজি নন এ তরুণ। পাশাপাশি এসিড আক্রান্তদের নিয়ে ‘ঝলসানো মুখ’ এবং ক্রিকেট নিয়ে ‘মার ভাইয়া, মার’ শিরোনামে তার লেখা আরও দুটি থিম সং এ বছরই প্রকাশ পাবে। রবিউল ইসলাম জীবন বলেন, ‘প্রেম-ভালোবাসার বাইরেও সমাজে গান লেখার নানা বিষয় আছে।’ জীবন সম্প্রতি প্রচারের অপেক্ষায় থাকা ‘জ্যোতিষ রাজ টিপু সুলতান’ নাটকের টাইটেল সং লিখেছেন। কিছুদিনের মধ্যে পথ শিশুদের নিয়েও একটি গান লিখবেন বলেও জানান তিনি। চলচ্চিত্রে গানে কোনাল আবার চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন চ্যানেল আই সেরাকণ্ঠের ২০০৯ সালের আয?োজনের বিজয?ী সোমনূর মনির কোনাল। নিজের প্রকাশিত প্রথম একক অ্যালবাম 'কোনালের জাদু' থেকে বেশ কিছু গান শ্রোতাপ্রিয? হয?েছে। আর বর্তমানে কোনাল 'চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১২' আসরের উপস্থাপক হিসেবে ব্যস্ত সময? কাটাচ্ছেন। পরিচালক কালাম কায়সারের পরবর্তী কাজ 'ভালোবাসতে মন লাগে' চলচ্চিত্রের 'চঞ্চলা এ মন আমার আকাশ ছুতে চায়' শিরোনামে গানটিতে কণ্ঠ দেন তিনি। আগামী ৮ই এপ্রিল চলচ্চিত্রটির শুটিং-এর কাজ শুরু হওয়া কথা রয়েছে। ফিরোজ প্লাবনের কথা এবং সুরে স্টুডিও বাজনাতে গানটির কণ্ঠধারন করা হয়। চলচ্চিত্রের সংগীতায়োজনে রয়েছেন ফিরোজ প্লাবন ও ডালিম। আর চলচ্চিত্রের নাম ভ"মিকায় অভিনয় করেছেন নবাগত নায়ক হূদয়।