নীলফামারী

নাচ-গান আর লোকজ ঐতিহ্যে বর্ষবরণ

নীলফামারী জেলার সৈয়দপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন করা হয়। বাঙালির উত্সবকে সাদরে বরণ করে নিতে শোভাযাত্রা, গ্রামীণ মেলা, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, পান্থা ইলিশের আসর ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সারাদিন। বাংলা নববর্ষের ঐতিহ্য ব্যবসা প্রতিষ্ঠানের পাওনা আদায়ে হালখাতা আয়োজন আরও উত্কর্ষ বাড়িয়ে তুলে নববর্ষ উদযাপন কর্মসূচিতে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে চলে হালখাতা। পহেলা বৈশাখে মূল আয়োজন ছিল মঙ্গল শোভাযাত্রা। সৈয়দপুর উপজেলা প্রশাসন ও শিল্প সাহিত্য সংসদের উদ্যোগে সকালে শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিণ করে। এতে শিল্প সাহিত্য সংসদ, উদীচী শিল্পীগোষ্ঠী, অন্তরঙ্গ খেলাঘর আসর, নিরাপদ সড়ক চাই, রেঁনেসা স্কাউট দল, সারগাম সংগীত বিদ্যালয়, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল স্কুল, আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, ইন্টারন্যাশনাল স্কুলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে।