বরিশাল
তিন দিনব্যাপী বৈশাখী মেলা
মো. জামাল উদ্দিন, গৌরনদী সংবাদদাতা (বরিশাল)
প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৩, ১৯:৩২
বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান বর্ষবরণ উদযাপনে নানা কর্মসূচি পালন করেছেন। সকালে পান্তা ইলিশ অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীরর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রকল্প কর্মকর্তা কবির হোসেন, পৌর নাগারিক কমিটির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহির প্রমুখ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও নাটক পরিবেশন করা হয়। বিকেলে গৌরনদী অফিসার্স ক্লাবের উদ্যোগে লাকি কুপন ড্র অনুষ্ঠিত হয়। এ ছাড়া গৌরনদী পৌরসভার উদ্যোগে গৌরনদী বন্দরে তিন দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে।