ব্রাহ্মণবাড়িয়া
চলছে সপ্তাহব্যাপী বৈশাখী উত্সব
মোহাম্মদ আরজু, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৩, ১৯:৩২
বিপুল উত্সাহ উদ্দীপনার মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় নববর্ষকে বরণ করা হয়েছে। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের উদ্যোগে পহেলা বৈশাখে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে ডিসি মেলা প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিকে বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর উদ্যোগে স্থানীয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষাচত্বর সপ্তাহব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার প্রধান অতিথি হিসেবে উত্সবের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফর হাইয়ার এডুকেশন অ্যান্ড বিসাসের পরিচালক ডা. মোহাম্মদ আবদুল হাই, ব্রাহ্মণবাড়িয়া বিএম-এর সভাপতি ডা. আবু সাঈদ। বৈশাখী উত্সব উদযাপন কমিটির আহবায়ক একেএম শিবলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, নারী নেত্রী নন্দিতা গুহ, অধ্যাপক মিজানুর রহমান শিশির। উত্সবে উপলক্ষে মেলায় গ্রামীণ কুঠির শিল্পসহ ২২টি স্টল খোলা হয়েছে। এদিকে সপ্তাহব্যাপী উত্সবে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এতে প্রতিদিন আবৃত্তি, নৃত্য, গান ও নাটক পরিবেশন করা হচ্ছে।