মাদারীপুর

স্বপ্ন ও দ্রোহের নাটক ‘বৈচাপাগল’ মঞ্চস

‘দেশীয় সংস্কৃতির বিকাশ ও আন্তর্জাতিক সংস্কৃতির সাথে মেলবন্ধন’-শীর্ষক কর্মসূচির আওতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী, মাদারীপুরের ব্যবস্থাপনায় কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের পরিবেশনায় সালাহ উদ্দিন মাহমুদের রচনায় আজম কামালের নির্দেশনায় স্বপ্ন ও দ্রোহের নাটক কেন্দ্রিক প্রযোজনা ‘বৈচাপাগল’ গত ১০ এপ্রিল বুধবার সকাল ১০টায় মাদারীপুর মুক্তিযোদ্ধা মিলনায়তনে মঞ্চস্থ হয়। এতে অভিনয় করেন—সালাহ উদ্দিন মাহমুদ, নাহিদুল ইসলাম মুকুল, শান্ত কুমার, সঞ্জীব তালুকদার, সাইদুল ইসলাম, মাহমুদা খানম, ঝুমা আক্তার, শাকিলা আক্তার, অপর্ণা দাস, বি এ কে মামুন, সজল, আশীষ কুমার প্রমুখ।